শেয়ার বাজার

১৮তম বিজেএস পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

১৮তম বিজেএস পরীক্ষার ফল প্রকাশ

দেশের বিচার বিভাগে নতুন সহকারী জজ নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস তথা বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় থেকে আয়োজিত এই প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সিভিল জজ পদে নিয়োগের জন্য প্রার্থী নির্বাচন সম্পন্ন হয়। দীর্ঘ প্রক্রিয়া শেষে প্রকাশিত এই ফলাফলে চূড়ান্তভাবে ২০০ জন মেধাবী প্রার্থীকে সাময়িকভাবে উত্তীর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে।

কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এবং জেলা ও দায়রা জজ মো. তসলিম আরিফ স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফলাফল জনসমক্ষে প্রকাশ করা হয়। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের রোল নম্বরের বিস্তারিত তালিকা এবং ফলাফলসংক্রান্ত যাবতীয় তথ্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। সংশ্লিষ্ট প্রার্থীরা খুব সহজেই ওয়েবসাইট থেকে নিজেদের কাঙ্ক্ষিত ফলাফল যাচাই করে নিতে পারবেন।

প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে পরবর্তী সময়ে কিছু গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন করতে হবে। এর মধ্যে রয়েছে নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে প্রাক-পরিচয় যাচাইয়ের কাজ। স্বাস্থ্য পরীক্ষার সঠিক স্থান, তারিখ এবং সময়সূচি সম্পর্কে পরবর্তীতে দৈনিক সংবাদপত্র, কমিশনের নোটিশ বোর্ড এবং তাদের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে বিস্তারিত বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, বিচার বিভাগে মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিচারক নিয়োগের এই প্রক্রিয়া দেশের আইনি ও বিচারব্যবক্ষাকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। স্বাস্থ্য পরীক্ষা ও প্রাক-পরিচয় যাচাইয়ের মতো শেষ ধাপগুলোর আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পন্ন হওয়ার পর এই সফল প্রার্থীদের সহকারী জজ পদে চূড়ান্ত নিয়োগের সুপারিশ করা হবে।

কুমিল্লা চৌদ্দগ্রামে ৫০ কেজি গাঁজাসহ ০৬ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩ এপ্রিল, ২০২৪

কুমিল্লা চৌদ্দগ্রামে ৫০ কেজি গাঁজাসহ ০৬ জন গ্রেফতার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ৫০ কেজি গাঁজাসহ সুজন মিয়া নামের ০৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

বুধবার (০৩ এপ্রিল)  সকাল ০৬.৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে  চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই(নিঃ)/মোঃ মশিউর আলম ও সঙ্গীয় ফোর্স'সহ চৌদ্দগ্রাম থানাধীন পৌরসভাস্থ উপ কর কমিশনারের কার্যালয় এর সামনে ঢাকা-চট্টগ্রাম প্রধান মহাসড়কের কমলপুর রাস্তার মাথায় এ অভিযান চালায়।

আটককৃতরা হলেন হায়দার আহম্মেদ উৎসব (৩০), পিতা- মৃত মাসুদ পারভেজ, সাং- নতুন বাজার, গাবতলী (মাজদাইর গোরস্থান  সংলগ্ন তুহিন মিয়ার ভাড়াটিয়া) থানা- ফতুল্লা, জেলা-নারায়নগঞ্জ, মোঃ রাকিব হাসান প্রকাশ রকি(৩৫)  পিতা- মৃত হায়দার আলী প্রকাশ হাসান আলী, স্থায়ী ঠিকানা:- সাং- বাহার পাড়া, রহিম মিয়ার বাড়ি, থানা- টঙ্গীবাড়ী, জেলা- মুন্সিগঞ্জ, বর্তমান সাং—ইসদাইর (কাপুড়িয়া পট্টি গাবতলী, উকিল টিটন মিয়ার ভাড়াটিয়া) থানা- ফতুল্লা, জেলা-নারায়নগঞ্জ। মাহফুজুর রহমান প্রকাশ মুন্না (৩০), পিতা- আলমাছ ঢালী, সাং- পশ্চিম ইসদাইর, গাবতলী (দোহার ভিলা), থানা- ফতুল্লা, জেলা- নারায়নগঞ্জ,  সুফিয়ান হোসেন সজল(২৪), পিতা- আবুল খায়ের, সাং- করপাড়া (হাজী বাড়ী), থানা- রামগঞ্জ, জেলা- লক্ষীপুর, বর্তমান সাং- ই ব্লক, ০৫নং লাইন, ৪৪নং বিসমিল্লা হাউজ, মিরপুর, থানা- শাহআলী, ডিএমপি, ঢাকা। মোঃ ইব্রাহিম(২৬), পিতা- আব্দুল বাসেত মন্ডল, সাং- নোয়াপাড়া, থানা- ইসলামপুর, জেলা- জামালপুর, বর্তমান সাং- উত্তর মাসদাহর (গাবতলী), থানা- ফতুল্লা, জেলা- নারায়নগঞ্জ। রবিউল আলম পিয়াস(২৬), পিতা- মৃত শিহাবুল আলম মিলন, সাং- কমলপুর, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লাদ্বয়ের নিকট হতে ৪টি বস্তায় সর্বমোট (১৪+১২+১২+১২)=৫০ (পঞ্চাশ) কেজি গাঁজা পেয়ে উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করেন।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত ০১নং আসামী মোঃ রাকিব হাসান প্রকাশ রকি (৩৫) এর বিরুদ্ধে পূর্বের ০৫ টি মাদক মামলা ও ০১ টি অন্যান্য ধারায় মামলা, ০২নং আসামী হায়দার আহম্মেদ উৎসব প্রকাশ উৎসব শিকদার এর বিরুদ্ধে পূর্বের ০৪ টি মাদক মামলা ও ০১ টি অন্যন্য ধারায় মামলা এবং ০৩নং আসামী মাহফুজুর রহমান প্রকাশ মুন্না (৩০) এর বিরুদ্ধে পূর্বের ০১ টি মাদক মামলা ও ০১ টি গনধর্ষন মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

উক্ত ঘটনায় চৌদ্দগ্রাম থানায় এজাহার দায়ের করলে চৌদ্দগ্রাম থানার মামলা নং-০৪, তারিখ-০৩/০৪/২০২৪ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(গ)/৪১, রুজু করা হয়।   


রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’, আড়ালে চলে মাদক কেনাবেচা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৬

রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’, আড়ালে চলে মাদক কেনাবেচা

গাজীপুর জেলার একটি নিভৃত রিসোর্টে সম্প্রতি চোখ ধাঁধানো এক ডিজে পার্টির আয়োজন করা হয়। বাহ্যিক দিক থেকে এটি সাধারণ তরুণ-তরুণীদের একটি বিনোদনমূলক অনুষ্ঠান বলে মনে হলেও এর পেছনে ভিন্ন এক উদ্দেশ্য কাজ করছিল। মূলত আনন্দ-উল্লাসের এই আসরকে আড়াল হিসেবে ব্যবহার করে সেখানে জমজমাট মাদক কেনাবেচা চলছিল বলে অভিযোগ পাওয়া গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে বেশ সুকৌশলে এই গোপন কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল।

অনুষ্ঠানটিতে অংশগ্রহণের জন্য আয়োজকদের পক্ষ থেকে টিকিটের চড়া মূল্য নির্ধারণ করা হয়েছিল। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই ডিজে পার্টিতে যোগ দিতে ইচ্ছুক অতিথিদের জনপ্রতি ছয় থেকে বারো হাজার টাকা পর্যন্ত খরচ করতে হয়েছে। টিকিটের এই চড়া দামের কারণে সমাজের একটি নির্দিষ্ট ও বিত্তশালী শ্রেণির তরুণ-তরুণীরাই মূলত এই আয়োজনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিল। অতিরিক্ত মুনাফার লোভে আয়োজকরা টিকিটের ব্যবসা টিকিয়ে রাখতে নানা ধরনের অনৈতিক কার্যক্রমের প্রসার ঘটাচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে এই আয়োজনের পেছনের রমরমা অবৈধ বাণিজ্যের বিষয়টি সংশ্লিষ্ট মহলের নজরে আসে। সাধারণত এ ধরনের রিসোর্টভিত্তিক গোপন পার্টিগুলোতে মাদকের পাশাপাশি বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপের আসর বসে থাকে। প্রশাসনের কড়া নজরদারি এড়িয়ে প্রত্যন্ত অঞ্চলের রিসোর্টগুলোকে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের নিরাপদ রুট বা আখড়া হিসেবে বেছে নিচ্ছে একটি চক্র। রিসোর্টের মালিকপক্ষ বা স্থানীয় প্রভাবশালী কোনো মহলের যোগসাজশ ছাড়া এমন বড় আয়োজন করা সম্ভব কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

এ ধরনের ঘটনাগুলো বর্তমান তরুণ সমাজের নৈতিক অবক্ষয়ের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইঙ্গিত দেয়। এই ঘটনার পর স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রিসোর্ট কেন্দ্রিক এ ধরনের অবৈধ ডিজে পার্টি এবং মাদক ব্যবসার উৎস উদঘাটনে তৎপরতা শুরু করেছে। ভবিষ্যতে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড রোধে রিসোর্টগুলোর ওপর কঠোর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ।


আমরাও একদিন চাঁদে যাবো: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জুন, ২০২৪

আমরাও একদিন চাঁদে যাবো: প্রধানমন্ত্রী

বাংলাদেশ একদিন চাঁদে যাবে, এমন প্রত্যাশা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন প্রজন্মকে সেভাবে জ্ঞান-বিজ্ঞানে দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, ‘একসময় আমাদের চাঁদেও যেতে হবে, চাঁদও জয় করতে হবে। সেই বিজ্ঞানসম্পন্ন জ্ঞানটা যেন আমাদের শিশুরা এখন থেকে পায়, সেজন্য ব্যবস্থা নিতে হবে।’

বৃহস্পতিবার (২৭ জুন) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৩’ এবং ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মহাকাশ গবেষণা এবং এ বিষয়ে পড়াশোনার সুযোগ সৃষ্টির কথা তুলে ধরে তিনি বলেন, ‘ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় করে দিয়েছি, অ্যারোস্পেস এবং অ্যাভিয়েশন ইউনিভার্সিটিও করেছি। অ্যারোনটিক্যাল সেন্টারও করে দিয়েছি। গবেষণা এবং সেই সঙ্গে আমাদের শিশুদের এখন থেকে সেভাবে উদ্বুদ্ধ করতে হবে।’

শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে সরকারের আন্তরিকতা ও উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘সবসময় আমরা একটা সুষম, জনকল্যাণমুখী, সর্বজনীন, মানসম্মত শিক্ষা ব্যবস্থা করতে চাই। আর শুধু ওই কেতাবই পড়ে না, ছোট ছোট শিশুদের ভেতরে যে মেধা-মনন সেগুলোও তো আমাদের বের করে আনতে হবে। তাদের সুযোগ দিতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘তাদের ভেতরে যে একটা কিছু করার ক্ষমতা আছে, সেটা যাতে বিকশিত হয় সেই সুযোগটা সৃষ্টি করা দরকার। আর সেদিকে লক্ষ রেখেই কিন্তু শিক্ষা কারিকুলাম-আধুনিক প্রযুক্তি জ্ঞানের মধ্যে নিয়ে এসে স্কুলে কম্পিউটার করা হচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে প্রতিটি স্কুলে কম্পিউটার ল্যাব করা। প্রথমে এটা মাধ্যমিক থেকে শুরু করেছিলাম, এখন আমাদের লক্ষ্য প্রাইমারি থেকেই শুরু করে দেবো।’

দুই বছরের জন্য প্রি-প্রাইমারি চালুর কথা জানিয়ে সরকার প্রধান বলেন, ‘প্রি-প্রাইমারি আমরা চালু করেছি। প্রি-প্রাইমারি এক বছরের জন্য, এখন আমরা সেটা দুই বছরের জন্য করতে চাচ্ছি। শুধু পড়াশোনা না, আসবে-যাবে, একসঙ্গে বসবে, বন্ধুদের নিয়ে খেলাধুলা করবে, ওই খেলাধুলার মধ্য থেকেই তাদের ভেতরে যে সুপ্ত মেধাটা আছে, সেই মেধাটা কীভাবে বিকশিত করা যায়, সেই ধরনের ব্যবস্থা আমাদের নিতে হবে। তাহলেই কিন্তু এই ছেলে-মেয়ে, এরাই তো ভবিষ্যৎ আমাদের। সেভাবে আমরা তাদের তৈরি করে দেবো।

শেখ হাসিনা বলেন, আজকের যুগ হচ্ছে প্রযুক্তির, কাজেই কম্পিউটার শেখা, আমরা যেমন ল্যাব করে দিচ্ছি, ইনকিউবেশন সেন্টারও করে দিচ্ছি। সেভাবে আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন জনগোষ্ঠী আমরা গড়ে তুলতে চাই। সেদিকে লক্ষ রেখেই আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি।’

তিনি বলেন, ‘আমাদের বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে। তাহলে আমাদের স্মার্ট সিটিজেন হবে। স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সমাজ। অর্থাৎ প্রযুক্তি জ্ঞানসম্পন্ন দক্ষ জনশক্তি। এই ছোটবেলা থেকে, শিশুকাল থেকে ধীরে ধীরে তারা গড়ে উঠবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। দেশের উন্নয়নে তাদের চিন্তা-ভাবনা, তারা আরও নতুন নতুন উদ্ভাবনী শক্তি দিয়েই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সেটাই আমি চাই।’

আজকের শিশুরা আগামী দিনের কর্ণধার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের শিশু আগামী দিনের নাগরিক। যারা একদিন এ দেশের কর্ণধার হবে। এই শিশুদের মধ্য থেকেই একদিন কেউ প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে, বড় বড় সরকারি চাকরি করবে, বৈজ্ঞানিক হবে।’

তিনি বলেন, ‘আজকের শিশুরাই আগামী দিনে স্মার্ট বাংলাদেশের পরিচালক হিসেবে পরিচালনার দায়িত্ব নেবে, সেটাই আমাদের আশা। ২০৪১ সালের মধ্যে হবে স্মার্ট বাংলাদেশ এবং আর ২১০০ সালে ডেল্টা প্ল্যানও করে দিয়েছি। যেন প্রজন্মের পর প্রজন্ম তারা সুন্দর জীবন পায়, সেটাই আমার লক্ষ্য।’

শেখ হাসিনা আরও বলেন, ‘আমাদের ছেলে-মেয়েরা শিক্ষাদীক্ষায়, সংস্কৃতি চর্চায়, খেলাধুলা, সবদিকে যেন উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে ওঠে। সেটাই আমরা করতে চাই। তার জন্য যা যা প্রয়োজন সব কিছু আমরা করবো।’

এ বছর ১৮ ক্যাটাগরিতে মোট ১২৬ শিক্ষার্থী, ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৩’ প্রদান করা হয়। এর মধ্যে ৫৪ শিক্ষার্থী, ব্যক্তি ও প্রতিষ্ঠান সরাসরি প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী ও প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমেদ।