শেয়ার বাজার

দুই নায়িকার সঙ্গে এক ফ্রেমে শাকিব খান, কী হতে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

দুই নায়িকার সঙ্গে এক ফ্রেমে শাকিব খান, কী হতে যাচ্ছে

বার্তাবেলা: আগামীকাল মঙ্গলবার শুরু হচ্ছে শাকিব খানের নতুন সিনেমা ‘রাজকুমার’–এর শুটিং। এ উপলক্ষে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এসেছেন ছবির নায়িকা কোর্টনি কফি। গতকাল রোববার সন্ধ্যায় একসঙ্গে দেখা গেল শাকিব ও কোর্টনিকে। শাকিব খানের সঙ্গে এক ফ্রেমে দেখা গেছে ‘প্রিয়তমা’ ছবির নায়িকা ইধিকা পালকেও। দুই নায়িকা নিয়ে আসলে কী হতে যাচ্ছে। মনজুর কাদেরের তোলা ছবিতে গতকালের কিছু মুহূর্ত।

‘প্রিয়তমা’ ছবিতে অভিনয় করে এরই মধ্যে সবার প্রিয়তমা হয়ে উঠেছেন কলকাতার ইধিকা পাল। শাকিব খানের বিপরীতে অভিনয় করে বেড়েছে তাঁর পরিচিতি। ইধিকা কলকাতার গণমাধ্যমেও বলেছেন, ‘এ অনুভূতি আমি বুঝিয়ে বলতে পারব না। সবাই আমাকে প্রিয়তমা বলে ডাকছে। এমন মনে হচ্ছে, যেন আমিই সবার প্রিয়তমা। বাংলাদেশের সব জায়গায় আমাকে নিয়ে লেখালেখি হচ্ছে, আলোচনা হচ্ছে—এই প্রাপ্তি আমার কাছে অমূল্য।’ অন্যদিকে শাকিবের বিপরীতে ‘রাজকুমার’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন যুক্তরাষ্ট্রের মডেল ও অভিনেত্রী কোর্টনি কফি। চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই কোর্টনি কফিকে ঘিরেও চলছে আলোচনা। ভারতীয় অভিনেত্রী ইধিকা ও যুক্তরাষ্ট্রের কোর্টনি কফিকে গতকাল সন্ধ্যায় ঢাকায় এক ফ্রেমে শাকিব খানের সঙ্গে পাওয়া গেল।

কদিন আগে ‘দরদ’ ছবির শুটিং সেরে ভারত থেকে বাংলাদেশে এসেছেন শাকিব খান। আসার পর জানা যায়, ১২ ডিসেম্বরে নতুন ছবি ‘রাজকুমার’–এর শুটিং শুরু করবেন তিনি। শুটিং উপলক্ষে ৯ ডিসেম্বর ঢাকায় এসেছেন ছবির নায়িকা কোর্টনি কফি।

‘রাজকুমার’ ছবির শুটিং শুরুর আগে এক ফ্রেমে বন্দী হলেন ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার স্বত্বাধিকারী আরশাদ আদনান, চিত্রনায়িকা কোর্টনি কফি ও চিত্রনায়ক শাকিব খান।

‘রাজকুমার’ ছবির শুটিং শুরুর আগে এক ফ্রেমে বন্দী হলেন ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার স্বত্বাধিকারী আরশাদ আদনান, চিত্রনায়িকা কোর্টনি কফি ও চিত্রনায়ক শাকিব খান।


ক্যাটরিনা-ভিকি'র সুইমিংপুলে অন্তরঙ্গ ছবি ভাইরাল নেট দুনিয়ায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৩

ক্যাটরিনা-ভিকি'র সুইমিংপুলে অন্তরঙ্গ ছবি ভাইরাল নেট দুনিয়ায়

বার্তাবেলা: বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ভিকি কৌশলের সঙ্গে গত বছরের ডিসেম্বরে গাঁটছড়া বাঁধেন তিনি। বিয়ের পরে দুজনেই তাদের ছবি এবং পোস্ট শেয়ার করেন সামাজিক মিডিয়ায়। দুজনেই বেশ সক্রিয়।

সম্প্রতি তাদের একটি অন্তরঙ্গ ছবি ভাইরাল হয়েছে। নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ছবি। যেখানে দুজনকে দেখা গেছে সুইমিংপুলে আলিঙ্গন করে আছেন।

ক্যাটরিনা কাইফ ইনস্টাগ্রামে নিজেই একটি সুইমিংপুলে ভিকিকে জড়িয়ে ধরার ছবি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমি এবং আমার....’

ছবিটি শেয়ার দিতেই ভক্তদের মন্তব্যে ভাসছেন তারা। কেউ কেউ ফেভিকলের সঙ্গে তুলনা করেছেন তাদের।

এদিকে ক্যাটরিনা কাইফ বিজয় সেতুপতির সঙ্গে ‘মেরি ক্রিসমাস’, সালমান খানের সঙ্গে ‘টাইগার ৩’ এবং ‘ফোন ভূত’ সিনেমার কাজে ব্যস্ত।

অন্যদিকে ভিকি কৌশলের হাতে ‘স্যাম বাহাদুর’, ‘গোবিন্দ নাম মেরা’ এবং সারা আলি খানের সঙ্গে ‘রোম কম’ সিনেমা নিয়ে ব্যস্ত আছেন।



কবিতা
মা সৃষ্টির চিরন্তন ভাষা-হাবিব হেলাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মে, ২০২৬

মা সৃষ্টির চিরন্তন ভাষা-হাবিব হেলাল

মা এক নকশিকাঁথা —

ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে

শীতরাতের উষ্ণতা

প্রতিটি ফোঁড়ে গেঁথে রাখা

পঞ্চদশী চাঁদ


মা বর্ণপরিচয়ের প্রথম ‘অ’

রান্নাঘরের ধোঁয়ায় অদৃশ্য মেঘ

অথচ প্রাজ্ঞ, অমোঘ ও শাশ্বত


সাঁঝবেলায় মায়ের কণ্ঠ

চরণামৃত — ঝরনার সানুদেশে

বাউলের অনন্ত সুর

তপ্ত দুপুরে

চালকুমড়োর ছায়ায় বসে

সুঁই-সুতোয় বোনেন মা জীবনের নকশা


আমি পথ হারালে

মা ধ্রুবতারা —

দাঁড়িয়ে থাকেন দিগন্তে

না ডেকেও যেভাবে

নদী টানে মোহনাকে


মা নিসর্গ ঘুম

ভাঙলেও চোখে লেগে থাকে


মা সৃষ্টির চিরন্তন ভাষা

যার একটি শব্দও

অভিধানে নেই

তবুও মানুষ বহন করে

রক্তের ভেতর

জন্মের আগে থেকে

মায়ের ব্যাকরণ যে বোঝে

সে-ই কেবল মানুষ।

-------------------------------

'মা সৃষ্টির চিরন্তন ভাষা' কবিতায় মাতৃত্বকে কেবল পারিবারিক অনুভূতির ভেতর সীমাবদ্ধ রাখেননি; বরং একে মানবসভ্যতার আদিম ও শাশ্বত ব্যাকরণ হিসেবে রূপায়িত করেছেন। নকশিকাঁথা, বর্ণপরিচয়, ধ্রুবতারা, নদী ও মোহনার মতো দেশজ ও প্রকৃতিনির্ভর চিত্রকল্প কবিতাটিকে দিয়েছে গভীর আবেগময়তা ও সাংস্কৃতিক শেকড়সন্ধানী আবেদন। ভাষা সংযত অথচ মর্মস্পর্শী; প্রতিটি উপমা মায়ের স্নেহ, ত্যাগ ও অস্তিত্বকে বহুমাত্রিকভাবে উন্মোচন করেছে। কবিতার শেষ পঙ্‌ক্তিতে এসে মাতৃত্ব মানবিকতার চূড়ান্ত মানদণ্ডে উন্নীত হয়েছে—'মায়ের ব্যাকরণ যে বোঝে / সে-ই কেবল মানুষ।' মা দিবসে সকল মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা ❤️

---------
হাবিব হেলাল [মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী ] সমকালীন বাংলা কবিতার এক স্বতন্ত্র কণ্ঠস্বর। তাঁর কবিতায় লোকজ ঐতিহ্য, মাটি ও মানুষের জীবনবোধ, আধ্যাত্মিকতা এবং অস্তিত্বচেতনা গভীরভাবে প্রতিফলিত হয়। সহজ অথচ শিল্পোত্তীর্ণ ভাষা, শক্তিশালী চিত্রকল্প ও দার্শনিক অন্তর্গভীরতা তাঁর কাব্যভাষাকে দিয়েছে স্বকীয়তা। তিনি শেকড়সন্ধানী অনুভবকে বিশ্বজনীন মানবিকতার সঙ্গে সংযুক্ত করে এক অনন্য কাব্যভুবন নির্মাণ করেছেন। আশিস রহমান